1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
‘শান্তি নয়, কে আগে হার মানবে সেই প্রতিযোগিতায় নেমেছে ওয়াশিংটন ও তেহরান’ - SHAPLA TELEVISION
May 11, 2026, 12:16 pm

‘শান্তি নয়, কে আগে হার মানবে সেই প্রতিযোগিতায় নেমেছে ওয়াশিংটন ও তেহরান’

Reporter Name
  • Update Time : সোমবার, মে ১১, ২০২৬
  • 28 Time View

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের জবাবে নিজেদের অবস্থান তুলে ধরেছে ইরান। তবে তেহরানের পক্ষ থেকে পাঠানো পাল্টা প্রস্তাবের বিস্তারিত বিষয়ে এখনো সতর্ক অবস্থানে রয়েছেন দেশটির কর্মকর্তারা।

জানা গেছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে সোমবার বিকেলে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের প্রস্তাব পাঠায় ইরান। দেশটির ১৪ দফা প্রস্তাবে ধাপে ধাপে সমাধানের রূপরেখা তুলে ধরা হয়েছে।

ইরানের মূল দাবি হচ্ছে—যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিশ্চিত করতে একটি কার্যকর চুক্তি এবং ভবিষ্যতে যেন সংঘাত পুনরায় শুরু না হয়, সেই নিশ্চয়তা। তেহরান মনে করছে, দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া স্থিতিশীল সমাধান সম্ভব নয়।

প্রস্তাবের দ্বিতীয় ধাপে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি–তে নৌ চলাচল ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনার কথা বলা হয়েছে। ইরান এ অঞ্চলে নতুন কোনো সমন্বিত ব্যবস্থার ইঙ্গিতও দিয়েছে।

এছাড়া আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি ও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ। তবে বর্তমানে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা অন্যান্য সামরিক ইস্যু আলোচনার অংশ নয় বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV