1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
ইংরেজি মাধ্যমের ও এবং এ লেভেলের পরীক্ষা না নেয়ার নির্দেশ - SHAPLA TELEVISION
March 22, 2026, 1:11 am

ইংরেজি মাধ্যমের ও এবং এ লেভেলের পরীক্ষা না নেয়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১৬, ২০২১
  • 799 Time View

শিক্ষা ডেস্ক :
করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। নেয়া হচ্ছেনা কোনো পাবলিক পরীক্ষাও। এ অবস্থায় চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠেয় ক্যামব্রিজ পদ্ধতির ও এবং এ লেভেল পরীক্ষা না নিতে ব্রিটিশ কাউন্সিলকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
১৬ মার্চ মঙ্গলবার ব্রিটিশ কাউন্সিলের এ দেশীয় পরিচালককে লেখা এক চিঠিতে শিক্ষা মন্ত্রণালয় এই নির্দেশ দিয়েছে। এতে বলা হয়, বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় শিক্ষক ও শিক্ষার্থীদের সুরক্ষায় এবং করোনা পরিস্থিতি এখনো সম্পূর্ণ অনুকূলে না আসায় বাংলাদেশে কোনো পাবলিক পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না।
অন্যদিকে, যুক্তরাজ্য এবং প্রতিবেশী অন্যান্য দেশেও ক্যামবিব্রজ পদ্ধতির পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে সার্বিক বিবেচনায় এ সময় বাংলাদেশেও এই পরীক্ষা গ্রহণ করা যুক্তিসঙ্গত হবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV