October 17, 2026, 2:55 am

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : Monday, February 10, 2025
  • 324 Time View

চট্টগ্রামের কর্ণফুলীতে পেয়ার আহমেদ (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পেয়ার আহমেদ চরপাথরঘাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি ওই গ্রামের কবির আহমেদের ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, নগরীর চান্দগাঁও থানার এক মামলায় পেয়ার আহমেদ নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাকে রাতেই চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution